ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান

জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ—নোয়াখালীতে সমাবেশে ক্ষোভ প্রকাশ হারুনুর রশিদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেছেন, একটি দল সাধারণ মানুষের কাছে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করার মতো ধর্মীয় প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, মানুষকে জান্নাতে নিতে পারে কোনো দল নয়, বরং প্রত্যেকের নিজস্ব ঈমান ও আমলই জান্নাতের পথ দেখাবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির মহিলা সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ধরেন। হারুনুর রশিদ বলেন, “যেখানে রাসূল (সা.) তাঁর প্রিয় কন্যা ফাতেমা (রা.)-কে বলেছেন—‘তোমার ঈমান ও আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে’—সেখানে একটি রাজনৈতিক দল কীভাবে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির দাবি করতে পারে!”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান আলো। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শুধু মিছিল-স্লোগানে থাকলে হবে না; দিন আনে দিন খাওয়া সাধারণ মানুষের কাছেও ধানের শীষের কথা পৌঁছে দিতে হবে।” তিনি আরও জানান, সদর ও সুবর্ণচরের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে উপস্থিত মহিলাদের তিনি ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ—নোয়াখালীতে সমাবেশে ক্ষোভ প্রকাশ হারুনুর রশিদের

আপডেট সময় ১২:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫