ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী

সিলেটে প্রস্রাবকে কেন্দ্র করে বিরোধ—বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে প্রস্রাবকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
বুধবার বিকেলে সড়কের পাশে অভিযুক্ত সুমন আহমদ প্রস্রাব করায় আব্দুর রহমান বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করলে সুমন পাল্টা ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন এবং রাতেই সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কোনো একসময় সুমন আহমদ হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত

সিলেটে প্রস্রাবকে কেন্দ্র করে বিরোধ—বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

আপডেট সময় ০৯:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫