ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

জামায়াতের মিয়া গোলাম পরওয়ার: “আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে আল্লাহর রাসুলের পথ দেখাই”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

খুলনা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। এটি সম্পূর্ণ মিথ্যা। তবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কোন পথে চলতে হবে এবং আল্লাহর রাসুল (স.) যেটা শিখিয়েছেন, সেই পথ আমরা দেখাই।”

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াত আয়োজিত মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “বিএনপি যদি ঘোষণা করে যে, আগামী নির্বাচনে তারা জিতলে কোরআনের আইন জারি করবে, আমরা সেই মুহূর্তে তাদের সমর্থন দেব। তারা যদি বলে, ‘আমরা জিতলে কোরআন-শরিয়ার আইন চালু করবো’, আমরা তাদের ভোট দেব।”

তিনি রাষ্ট্র ও জীবনে সুখ-শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী অনুশাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে থাকবে। ন্যায় ও ইনসাফে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি ও দখলদারিত্ব থাকবে না। একমাত্র ইসলামই সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে।

মিয়া গোলাম পরওয়ার নারীদের ভূমিকার ওপর আলোকপাত করে বলেন, হজরত সুমাইয়া (আ.) ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশা (রা.) যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে নারীদেরও এগিয়ে আসতে হবে।

ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।

সমাবেশে সেক্রেটারি মো. কামরুল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন খানজাহান আলী, থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জামায়াত নেতা মো. সুলতান মাহমুদ, মো. মোশারফ হোসেন, নূর ইসলাম গাজী ও মো. রানা আকুঞ্জী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

জামায়াতের মিয়া গোলাম পরওয়ার: “আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে আল্লাহর রাসুলের পথ দেখাই”

আপডেট সময় ১১:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫