ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

ডিএমপি কমিশনারের ক্ষোভ: “আমার অফিসারদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, অরাজকতা প্রতিরোধের সময় পুলিশ সদস্যদের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

কমিশনার জানান, গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে যদি আবার একই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়, তাহলে সমাজে অস্থিরতা তৈরি হবে। এজন্যই পুলিশ দায়িত্ব পালন করছিল। কিন্তু দায়িত্ব পালনরত অফিসারদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা কোনো সচেতন মানুষের কাছ থেকে প্রত্যাশিত নয়।

তিনি পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাকে “উদ্বেগজনক” আখ্যা দিয়ে বলেন, এই ধরনের হামলা পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দেয়। মনোবল নষ্ট হলে তার প্রভাব সমাজকেই বহন করতে হয়।

কমিশনার আরও বলেন, যারা ককটেল ছোড়া বা হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ—এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

সম্প্রতি পুলিশের গুলি চালানোর নির্দেশনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা ঠেকাতে প্রয়োজন হলে পুলিশের গুলি চালানোর ক্ষমতা আইনেই উল্লেখ আছে। ককটেল হামলা বা নাশকতা ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে টানা হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া তাদের উপায় নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

ডিএমপি কমিশনারের ক্ষোভ: “আমার অফিসারদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না”

আপডেট সময় ১২:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫