ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

ভোট হাইজ্যাকের চেষ্টা হলে যুবকরাই বিস্ফোরিত হবে’—কাফরুলে প্রীতি সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ‘মাসল পাওয়ার’ ও ‘ব্যাগ মানি’ দিয়ে ভোট হাইজ্যাক করার আশঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, “কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিলে, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হবো ইনশাআল্লাহ।”
মঙ্গলবার রাতে কাফরুল দক্ষিণ থানা জামায়াতের আয়োজনে এক প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুবকদের ভোট নিয়ে টানাটানি মেনে নেওয়া হবে না। “যাকে ভালো লাগে তাকে ভোট দাও—আমাকে দেবে কি দেবে না এটা তোমার ব্যাপার। কিন্তু তোমাদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করলে আমরা রুখে দাঁড়াবো।”

শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বজনহারা পরিবারগুলো সাময়িক সান্ত্বনা পেলেও এ রায় ন্যায়বিচারের একটি স্পষ্ট দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, সমাজে বংশানুক্রমিক ক্ষমতা ও অর্থবলের ওপর ভর করে চলা সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূল না করলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। “চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না—এটা নিশ্চিত করতে পারলে দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে।”

বিদেশে দেওয়া তাঁর নারীদের কর্মঘণ্টা কমানোর বক্তব্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টির ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি ব্যাখ্যা দেন, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীরা পরিবার, সন্তান এবং পেশাগত দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারবেন।

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ
বুধবার (১৯ নভেম্বর) ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
জামায়াত আমির ফ্রান্সকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ভোট হাইজ্যাকের চেষ্টা হলে যুবকরাই বিস্ফোরিত হবে’—কাফরুলে প্রীতি সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৮:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫