ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

ডাকসু ভিপি সাদিক কায়েম: ‘খুনি হাসিনার পক্ষ নিলে নির্মূল করাই আমাদের রাজনীতি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন থাকবে, কিন্তু কোনো দলের বা ব্যক্তির গোলামি করবে না। তিনি স্পষ্টভাবে জানান, ‘যারা খুনি হাসিনার পক্ষ নেবে, তাদের নির্মূল করাই আমাদের রাজনীতি। ৫ আগস্ট-পরবর্তী স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। শুধু বাংলাদেশপন্থিরাই রাজনীতি করবে।’

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

সাদিক বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুম, টেন্ডারবাজি কিংবা ফাও খাওয়ার সংস্কৃতি নেই—এজন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কেউ নেতা না, আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি।’

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে ‘ফ্যাসিবাদী কাঠামো’ তৈরি হয়েছিল, তা ভাঙতেই তারা কাজ করছেন। প্রগতিশীল শিক্ষক পরিচয়ে একাংশের বিরুদ্ধে হাসিনার পক্ষে বৈধতা তৈরির অভিযোগ এনে তিনি বলেন, ‘যারা খুনির পক্ষ নেয়, তাদের শিক্ষকতা করার কোনো অধিকার নেই।’

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সম্মেলনে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, কঠিন সময় পার করে বিশ্ববিদ্যালয় এখন সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ ডাকসু ও হল সংসদের উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। অন্য বক্তারাও বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

ডাকসু ভিপি সাদিক কায়েম: ‘খুনি হাসিনার পক্ষ নিলে নির্মূল করাই আমাদের রাজনীতি’

আপডেট সময় ০৯:০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫