ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

‘নতুন দেশ গড়তে জামায়াত নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। গতকাল রাতে ঢাকা-৬ আসনে আসন কমিটি ও থানা দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সমাজকে ধ্বস্ত করেছে, সেখানে জামায়াত ইতিবাচক ভূমিকা রেখে পুনর্গঠনের কাজ করছে। ৫ আগস্টের পর দলটি শহীদ পরিবার, আহতরা ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি। তার মতে, বিগত ১৫ মাসে জামায়াতের কর্মকাণ্ড জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করেছে, কারণ দলটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বা লুটপাটের সঙ্গে জড়িত নয়।

জামায়াতের বিরুদ্ধে অতীতে জুলুম-নির্যাতন, মামলা, খুন-গুম, অফিস বন্ধ করে দেওয়া এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “এত নির্যাতনের পরও আমরা হারিয়ে যাইনি, মানুষের প্রয়োজনে আমরা ছিলাম, আছি এবং থাকবো।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের কল্যাণে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আগের মতোই সাহসী ভূমিকা রাখতে হবে।

তিনি আরও দাবি করেন—সর্বস্তরের জনশক্তি মাঠে সক্রিয় থাকলে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা গেলে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় নিশ্চিত হবে। জনগণ জামায়াতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উন্মুখ—এমন মন্তব্যও করেন তিনি। ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতালোভীরা অস্ত্রের মহড়া ও টাকার প্রভাব খাটাতে পারে; তাই ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

‘নতুন দেশ গড়তে জামায়াত নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে’

আপডেট সময় ০২:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫