ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

‘এক টাকাও হারাম খাব না’—রংপুর–২ আসনে জনসভায় প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী আজহারুল ইসলামের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতায় এলে তিনি ‘এক টাকাও হারাম খাবেন না’ এবং স্বচ্ছতা, সেবা ও সততার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বদরগঞ্জ উপজেলার ৬ নম্বর রাধানগর ইউনিয়নের মানসিংহপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমরা স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই। জনগণ যদি ন্যায় ও সততার পাশে থাকে, তবে সৎ ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও জানান, জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। ক্ষমতায় গেলে কোনো অন্যায়ের সামনে মাথা নত করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের করের টাকা কেবল জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকারের কথাও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

রাধানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ পথসভায় নানা বয়সী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি নির্বাচনী উৎসবে পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির। দলের অন্যান্য নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

‘এক টাকাও হারাম খাব না’—রংপুর–২ আসনে জনসভায় প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী আজহারুল ইসলামের

আপডেট সময় ১০:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫