ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর এনসিপি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের পর নগরের ২ নম্বর ষোলশহর বিপ্লব উদ্যান থেকে মশাল মিছিলটি শুরু হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল আয়োজন।’

এনসিপির ৫ দফা দাবিগুলো হলো- স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী ফান্ডদাতা সব কোম্পানির ওপর স্থগিতাদেশ আরোপ, হাদির আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রেরণ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি, নির্বাচনের আগে খুনি হাসিনার ফাঁসির রায়ের বাস্তবায়ন ও পুলিশে আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া এসপি, ডিজি, আইজিসহ ঊর্ধ্বতনদের বহিষ্কার।

মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির সব নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

আপডেট সময় ১২:২৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫