ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এবার জামায়াতে এক পরিবারে দুইজনকে সংসদ সদস্য হওয়ার সুযোগ দেওয়ার নীতি না থাকার কারণে দলটির আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জোটটির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার পর তিনি এ কথা জানান। 

উল্লেখ্য, জামায়াত আমিরের স্ত্রী আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আছে। তবে শুধু সেই জায়গা থেকে নয় বরং নীতিগত কারণে এক পরিবারে দুইজন সংসদ সদস্য দেওয়া হয়নি। তার পরিবর্তে শহীদ পরিবারের একজন সদস্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জামায়াতের এ নেতার মতে, তাদের জোটের প্রতিনিধিরা সংসদে গিয়ে জনকল্যাণ ও দেশের স্বার্থে কাজ করবেন এবং সরকারের যেকোনো জনবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাদের মনোনীত প্রার্থী বাছাইয়ে বিভিন্ন পেশাজীবী যেমন চিকিৎসক, প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে, গেলো বছর সরকারি চাকরি ছাড়ায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের বিরুদ্ধে প্রার্থিতা বহাল থাকবে কি না যে প্রশ্ন ইতোমধ্যে ওঠেছে তা নিয়েও কথা বলেছেন হামিদুর রহমান আযাদ। তাদের আশাবাদএই অভিযোগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হবে না। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৩:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬