ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০ ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ একজনকে কুপিয়ে হত্যা করেছি, লাশ নিয়ে যান তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের টেকনাফ সীমান্তে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো নিয়ে আলোচনা, খোঁজ নিচ্ছে প্রশাসন ‘হাদি হত্যার বিচার’ চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদের দান, মিলল প্রায় ১৬ কোটি টাকা

সংসদে ১৪০০ শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করবো: শহীদ জাবিরের মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রোকেয়া বেগম বলেন, তিনি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। জুলাইয়ের আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে তিনি আজ এই অবস্থানে দাঁড়িয়েছেন উল্লেখ করে বলেন, প্রায় ১৪০০ শহীদ পরিবার, ২০ হাজার আহত এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে তিনি সংসদে যাচ্ছেন। সেখানে তাদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে সবার কাছে দোয়া কামনা করেন তিনি। পাশাপাশি মনোনয়ন দেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।

জাবির গত ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষ চলাকালে মাবাবার সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় ছয় বছর বয়সি জাবির ইব্রাহিম দক্ষিণখান থানার পশ্চিম মোল্লারটেক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল সে। দুই ভাই ও এক বোনের মধ্যে জাবির ছিল সবার ছোট। তার বাবা কবির হোসেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন। মনোনীত প্রার্থীরা হলেনজামায়াতে ইসলামী থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিস সদস্য মাহবুবা হাকিম এবং জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মোট ৭৭টি আসনে বিজয়ী হয়। সংসদীয় বিধান অনুযায়ী, এর ভিত্তিতে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেয়েছে। অন্যদিকে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০

সংসদে ১৪০০ শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করবো: শহীদ জাবিরের মা

আপডেট সময় ০১:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬