ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলে ভরা ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমিক বিদ্যালয়ে ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে অসঙ্গতি পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। এম এ ইউ একাডেমিক বিদ্যালয়ের ২১২ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, পরিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশপত্র আনতে গিয়ে দেখেন অনেকের মা-বাবার নাম ভুল, পুরুষ শিক্ষার্থীর ছবির জায়গায় নারীর ছবি। অনেকে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী হলেও প্রবেশপত্রে মানবিক বিভাগ লেখা।

এ বিষয়ে প্রধান শিক্ষক রায়হান সরকারের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তিনি বলেন, আমার কারণে ভুল হয়েছে। আমি সমাধান করে দেব। একজন শিক্ষার্থীও পরীক্ষা থেকে বাদ পড়বে না। সেই ব্যবস্থা করা হচ্ছে।

ফুলছড়ি উপজেলা মাধ্যমিক অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, এসব বিষয়ে দেখা আমার কাজ নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভুলে ভরা ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র

আপডেট সময় ০২:০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬