ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী  জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ‘ফিলিস্তিনি প্রেসিডেন্টকে’ ভিসা দিলো না যুক্তরাষ্ট্র হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ত্রাণ ও মানবিক কার্যক্রম সহায়তায় তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী ‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী

কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৬৬৪ বার পড়া হয়েছে

এবার কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনী। গত ১৮ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম কক্সবাজার সৈকতের প্যারাসেইলিং পয়েন্ট এলাকায় শেষ হয় ২১ মে বুধবার সকালে।

প্রশিক্ষণে অংশ নেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণ কর্মী। প্রশিক্ষণে দুর্যোগপূর্ণ অবস্থায়, বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং সমুদ্রসংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এদিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় মার্কিন সেনা ও বিমানবাহিনীর একটি দল এই প্রশিক্ষণ পরিচালনা করে। আজ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। এতে আমাদের উদ্ধারকর্মীদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এদিকে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়। বিষয়টি নিয়ে তানহারুল ইসলাম বলেন, তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই ফিরে যাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি

কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী

আপডেট সময় ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫