ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে ‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

জনকল্যাণে বিএনপি যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তা আর কেউ করেনি: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এবার পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও দ্রুত হাত দেবে সরকারএ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনকল্যাণে এমন নানা কর্মসূচি গ্রহণ করেছে, যা অন্য কোনো দল করেনি। দুর্যোগ থামানো সম্ভব না হলেও, কীভাবে দেশের মানুষকে দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা করা যায়, সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বন্যা, খরা, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নিত্যসঙ্গী বাংলাদেশ। অথচ এখনো এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনো গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগ নিয়ে গবেষণার উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন। বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি তালগাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের কারণে দেশের উত্তর ও দক্ষিণপশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এ সংকট মোকাবিলায় পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই খাল খনন কর্মসূচিকে শুধু বিএনপির রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখাতে চান। অথচ সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনেও খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর স্মৃতিবিজড়িত একটি উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা

জনকল্যাণে বিএনপি যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তা আর কেউ করেনি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬