ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও দ্রুত কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী  অমিত ‘তদন্তের আওতায় আনা হোক মোদিকে’—ভোট চুরির অভিযোগ রাহুলের জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত

নির্বাচনী অপরাধে দায়ীদের কাঠগড়ায় তুলতে চায় বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে আগামীকাল রোববার (২২ জুন) সকালে শেরে বাংলা নগর থানায় আনুষ্ঠানিকভাবে মামলা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মামলা দায়েরের সময় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিএনপির আরও তিনজন সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মামলার আগে সকাল ১০টায় নির্বাচন কমিশন অফিসে মামলার কপি জমা দেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনের সময়ে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা আইনি এবং রাজনৈতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনটি জাতীয় নির্বাচনের বিতর্কিত আয়োজন নিয়ে আলোচনা হয়। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, যেন এই তিন নির্বাচনের আয়োজন ও পরিচালনার পেছনে সংশ্লিষ্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ভূমিকা তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু

নির্বাচনী অপরাধে দায়ীদের কাঠগড়ায় তুলতে চায় বিএনপি

আপডেট সময় ০৭:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫