ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণ চেষ্টা, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭ ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা, বললেন নাহিদ ইসলাম ‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’ ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নেতাকর্মী নিয়ে হাসপাতালে দগ্ধদের দেখতে না যাওয়ার আহ্বান সারজিস আলমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

সারজিস আলম লিখেছেন,
“বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না, আপনার অজান্তেই এই পরিদর্শন কারো মৃত্যুর কারণ হতে পারে। প্লিজ।”

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এছাড়া জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫০ জনের বেশি দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই দুর্ঘটনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যাচ্ছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা ও সমালোচনা। অনেকে মনে করছেন, এমন পরিস্থিতিতে হাসপাতালে ভিড় করা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিআইডি পরিচয়ে তরুণীকে অপহরণ চেষ্টা, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৭

নেতাকর্মী নিয়ে হাসপাতালে দগ্ধদের দেখতে না যাওয়ার আহ্বান সারজিস আলমের

আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫