এবার সাতক্ষীরা–৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।
তবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যম। কেউ কেউ দাবি করছেন, ভিডিওটি আসল। আবার কেউ বলছেন, কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিওটি বানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কয়েকটি অংশে দেখা যায়, নারীসহ এমপি গাজী নজরুল ইসলাম একটি কক্ষে অবস্থান করছেন।
কোনোটিতে দেখা যাচ্ছে ওই নারী অবস্থান করছেন, নজরুল ইসলাম ফোনে কথা বলছেন। আবার কোনোটিতে তাদের অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে সাতক্ষীরা–৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ভিডিও নিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকেও কোনো তথ্য জানায়নি। এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে, প্রকাশ করা হবে।

ডেস্ক রিপোর্ট 

























