ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের

লক্ষ্মীপুরে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটুনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গত রোববার (১৯ জুলাই) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় ঘটে।

ভাইরাল হওয়া প্রায় দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, গৃহবধূ মরিয়ম বেগম মারধরের শিকার হয়ে আর্তনাদ করছেন এবং কান্নাজড়িত কণ্ঠে স্বামীর কাছে প্রাণভিক্ষা চাইছেন। এ সময় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম তাকে বিভিন্ন কথা বলতে বলতে নির্দয়ভাবে নির্যাতন করেন। ভিডিও ধারণকারী এক ব্যক্তি জহিরুলকে থামানোর চেষ্টা করে তার আচরণের প্রতিবাদও জানান।

স্থানীয় সূত্র জানায়, মরিয়মের বাড়ি চট্টগ্রামে। প্রায় দুই বছর আগে জহিরুল ইসলাম তাকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন। তাদের সংসারে পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, জহিরুল প্রায়ই স্ত্রীকে বিভিন্ন কারণে নির্যাতন করতেন। স্থানীয়দের দাবি, তিনি মাদকাসক্ত এবং ঘটনার দিনও মাদক সেবনের পর স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করেন। এতে মরিয়মের হাতপাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী মরিয়মের দাবি, পাঁচ মাসের শিশুকে নিয়ে তিনি একাই বাড়িতে ছিলেন। স্বামীকে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে বাইরে যেতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জহিরুল তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। ঘটনার ভিডিও সোমবার (২০ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভিডিওটি পুলিশের নজরে আসার পর অভিযুক্ত জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

লক্ষ্মীপুরে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটুনি

আপডেট সময় ১০:৪৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬