ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

স্ত্রীর তথ্যে স্বামীর বাড়িতে পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে (২১ জুলাই) ওই এলাকার আবুল হোসেন সর্দারের ঘর থেকে এগুলো উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশ। আবুল হোসেন পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

এঘটনায় অভিযুক্ত আবুল হোসেন সর্দারকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তিনি মাছ ধরতে নদীতে গিয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

আবুল হোসেন সর্দারের স্ত্রী খালেদা আক্তার বলেন, আমার স্বামী এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সাথে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি অবগত করে। পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর জন্য তিনি এ ধরণের ঘটনা সৃষ্টি করতে পারেন। তারপরও বিষয়টির তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

স্ত্রীর তথ্যে স্বামীর বাড়িতে পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৯:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬