ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা

২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘ ২৫ বছর একই মসজিদে ইমামবতি করার পর ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে ইমাম মাওলানা আবুল হোসেনকে।

দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ান মাদবর কান্দি খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।

দীর্ঘ ২৫ বছর ধরে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ইমামতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিনের দায়িত্ব পালনের সুবাদে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তার গড়ে ওঠে গভীর সম্পর্ক।

বিদায় অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রিয় ইমামকে বিদায় দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মাওলানা আবুল হোসেন বলেন, “এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে আমি সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি। বিদায়ের সময় তারা যেভাবে আমাকে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, আমার কাছে মনে হয়েছে তারা আমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আমি সবাইকে দোয়া করতে বলব এবং আমিও তাদের জন্য দোয়া করব।

স্থানীয় ইউপি সদস্য কালাম খান বলেন, “হুজুর আমাদের কাছে শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন পরিবারের একজন অভিভাবকের মতো। দীর্ঘ ২৫ বছর তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমাদের মসজিদে ইমামতি করেছেন। তার বিদায়ে আমরা খুবই কষ্ট পেয়েছি।

বিদায় অনুষ্ঠানের আয়োজক রবিউল ইসলাম রাব্বি বলেন, “হুজুরের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। তিনি ধর্মীয় বিষয় ছাড়াও বিভিন্ন সামাজিক বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন। তাকে এভাবে ঘোড়ার গাড়িতে করে বিদায় দিতে পেরে আমরা আনন্দিত, আবার বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুতও হয়েছি।”

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জইনুদ্দিন খান বলেন, “মাওলানা আবুল হোসেন সাহেব দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তার প্রতি মুসল্লি ও এলাকাবাসীর ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী বিদায়ের আয়োজন করা হয়েছে।

বিদায়ের সময় ঘোড়ার গাড়িতে প্রিয় ইমামকে তুলে দেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। ব্যতিক্রমী এ বিদায় অনুষ্ঠানের দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন অনেক মানুষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী

আপডেট সময় ১১:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬