ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

শুক্রবার (২১ আগস্ট) সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে বিডি ক্লিনের সদস্যসহ অংশীজনদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন দখল ও বর্জ্য ফেলার কারণে আদি বুড়িগঙ্গা চ্যানেলের বিভিন্ন অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ, মশার উপদ্রব ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই প্রাচীন জলধারার প্রায় এক হাজার ফুট অংশ দূরানী ব্রিজ সংলগ্ন এলাকায়। ১৯৯০ সালে ঢাকা বেড়িবাঁধ নির্মাণের পর চ্যানেলটির স্বাভাবিক পানিপ্রবাহ আরও ব্যাহত হয়। পরে বিভিন্ন অংশে দখল ও বর্জ্য জমে পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। যদিও ২০২২-২৩ অর্থবছরে সংশ্লিষ্ট অংশ দখলমুক্ত করা হয়।

এবার চ্যানেলটিকে পরিবেশবান্ধব ও জনবান্ধব জলাধারে রূপ দিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে চ্যানেলটির নাব্যতা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুই পাশে সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, খাল ও নদীগুলোকে ময়লা-আবর্জনামুক্ত রাখা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য জরুরি। ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের এই উদ্যোগ প্রশংসনীয়।

সংশ্লিষ্টরা বলছেন, পরিচ্ছন্নতা, নাব্যতা পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আদি বুড়িগঙ্গা চ্যানেল তার হারানো প্রাণ ফিরে পাবে। পাশাপাশি দুর্গন্ধ ও জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের দুর্ভোগ থেকেও স্বস্তি পাবেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের

আপডেট সময় ০২:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬