কৃষক ভিক্ষা নয়, তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২১ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, কৃষক দুই দিক থেকেই অসহায়। একদিকে সরকারি দামে সার পাওয়া যায় না, অন্যদিকে ফসল উৎপাদনের পরও সরকারি নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারেন না তারা।

তিনি বলেন, কৃষক কোনো ভিক্ষা চান না। তারা চান তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য।