ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড়

খেলার মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের খেলার মাঠ দখলের অপচেষ্টা এবং নির্মাণাধীন সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সরকারি কলেজের খেলার মাঠ শিক্ষার্থীদের একমাত্র বিনোদন ও ক্রীড়া চর্চার জায়গা। স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মাঠটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কলেজ প্রশাসনের উদ্যোগে খেলার মাঠ রক্ষায় সীমানা প্রাচীর নির্মাণ শুরু হলে ওই মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে শিক্ষার্থীদের ক্ষোভ চরমে পৌঁছেছে। মানববন্ধনে শিক্ষার্থীরা স্লোগান দেন— “খেলার মাঠ দখল চলবে না”, “শিক্ষার্থীদের প্রাণ ভোমরা মাঠ রক্ষা করতে হবে”, “সীমানা প্রাচীর নির্মাণ বাধা দাতাদের বিচার চাই”।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাউফল সরকারি কলেজের ছাত্রদলের সহ-সভাপতি ইপ্তেখার রাসুল সাইমুন। তিনি বলেন, “আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে এই মাঠ। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছি। খেলার মাঠ রক্ষা করা আমাদের ন্যায্য অধিকার। কোনো মহল যদি এটি দখল করতে চায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

এসময় সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের প্রতি মাঠের প্রাচীর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানান এবং দখলবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের শতাধিক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

খেলার মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৪:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫