ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’

রাজনীতির অভিযোগে গ্রেপ্তার অষ্টম শ্রেণির ছাত্র ইমরান—বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

কুমিল্লায় ‘ছাত্রলীগকর্মী’ পরিচয়ে গ্রেপ্তার হওয়া অষ্টম শ্রেণির স্কুলছাত্র ইমরান হোসেন এখন কারাগারে। এর ফলে সে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না। নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরানের পরীক্ষায় বসার কথা ছিল গত বৃহস্পতিবার থেকেই, কিন্তু বর্তমানে সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

পুলিশের দাবি, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সোমবার গভীর রাতে ঢালুয়া ইউনিয়নের মনতলী ব্রিজ এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫০–৬০ জন নেতাকর্মী ঝটিকা ও মশাল মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেয়। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইমরানের নাম আসে বলে পুলিশ জানায়। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৬ নম্বর আসামি দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে ইমরানের পরিবার পুলিশের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তার বাবা ইসহাক মিয়া জানান, তিনি বা তার ছেলে—কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। রাত ৩টার দিকে বাড়ি থেকে ছেলেকে আটক করার পর তার পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলেও লাভ হয়নি। তিনি অভিযোগ করেন, ‘কেউ ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছে।’

ইমরানের বিদ্যালয়ের প্রধান শিক্ষকও নিশ্চিত করেছেন যে সে নিয়মিত শিক্ষার্থী এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য প্রতিষ্ঠানটির কাছে নেই। ছাত্রের মুক্তি দাবি করেন তিনি।

অন্যদিকে নাঙ্গলকোট থানার ওসি জানান, অন্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, অভিযোগের তদন্ত চলছে, প্রমাণ না মিললে চার্জশিটে তার নাম বাদ পড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র

রাজনীতির অভিযোগে গ্রেপ্তার অষ্টম শ্রেণির ছাত্র ইমরান—বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না

আপডেট সময় ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫