ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’

সেনাকুঞ্জে একান্ত বৈঠক: খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার পারিবারিক খোঁজ-খবর বিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারেও খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

বদলে বেগম জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তার সহধর্মিণী আফরোজী ইউনূসের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হন বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়ার সাথে একই গাড়িতে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কো্কোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

চেয়ারপারসনের গাড়িবহরে আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র

সেনাকুঞ্জে একান্ত বৈঠক: খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার পারিবারিক খোঁজ-খবর বিনিময়

আপডেট সময় ০৭:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫