ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন চিড়িয়াখানা থেকে গবেষণাগারে ‘ডোনাল্ড ট্রাম্প’ বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস মেসির!

সকল ধর্মের মানুষের ঐক্যে সোনার বাংলাদেশ গড়তে চান শামীম সাঈদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একাত্তরের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই তার লক্ষ্য। দুর্নীতিমুক্ত ও বেকারত্বমুক্ত দেশ গড়তে এবার তারা অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

হিন্দু ভোটারদের উদ্দেশে শামীম সাঈদী বলেন, “১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে মুসলমানদের মতো হিন্দুদেরও আত্মত্যাগ রয়েছে। আপনাদের ‘সংখ্যালঘু’ হিসেবে আলাদা দেখতে চাই না। দেশের সব মসজিদ-মন্দির সবার জন্যই উন্মুক্ত থাকবে।” তিনি এ সময় ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎ দাসকে স্মরণ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

সকল ধর্মের মানুষের ঐক্যে সোনার বাংলাদেশ গড়তে চান শামীম সাঈদী

আপডেট সময় ০৮:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫