ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ ‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো! আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি ‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের

হঠাৎ দেখি আমার দাম বাইরা গেছে, এখন বুঝতে পারছে বিএনপির ঘরের একটি মোটা খুঁটি ছিলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সদ্য যোগ দেওয়া বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, হঠাৎ করেই তার রাজনৈতিক “দাম” বেড়ে গেছে। বিএনপির বহু পুরোনো সহকর্মী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লেখালেখি করছেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত এক কৈফিয়ত সভায় তিনি বলেন, “আমি নিজে বিএনপি ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত তিন বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ আমাকে গালাগালি করছেন— এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী তাকে আশ্রয় দিয়েছে বলেই তিনি আজ রাজনৈতিকভাবে টিকে আছেন। “এ বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই— আমি কীভাবে নতুন ঘর বানাব। কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এ কৃতজ্ঞতা আজীবন থাকবে।”
কৈফিয়ত সভায় দেওয়া বক্তব্যে তিনি বিএনপির সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং জামায়াতে যোগদানের পেছনের বাস্তবতা তুলে ধরেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

হঠাৎ দেখি আমার দাম বাইরা গেছে, এখন বুঝতে পারছে বিএনপির ঘরের একটি মোটা খুঁটি ছিলাম

আপডেট সময় ০৫:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫