ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর নিলে প্রতিরোধের আহ্বান বিএনপি প্রার্থী মিন্টুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩৬৩২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপি প্রার্থী এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফেনীর দাগনভূঞাতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এদিকে মতবিনিময়কালে আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। তিনি বিষয়টিকে অনৈতিক ও আইনবিরুদ্ধ আখ্যা দিয়ে সাধারণ মানুষকে এসব কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানান।

তার বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীর করা মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার নামে হত্যা ও অস্ত্র মামলার যে অভিযোগ আনা হয়েছে, তা মূলত ভুল বোঝাবুঝির ফল। একই নামের অন্য এক ব্যক্তির মামলার তথ্য ব্যবহার করে তার মনোনয়ন বাতিলের চেষ্টা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে তাকে অব্যাহতি দিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা প্রতিটি প্রার্থীর অধিকার। একই সঙ্গে ভোট চাওয়ার অধিকার নিশ্চিত রেখে একটি নিয়মতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির

বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর নিলে প্রতিরোধের আহ্বান বিএনপি প্রার্থী মিন্টুর

আপডেট সময় ০৩:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬