ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও

শিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এবার জামায়াতশিবিরের রাজনীতিকেগুপ্ত রাজনীতিআখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দলীয় টেন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালেগুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাকসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখেন।

রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক জানান, শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবংগুপ্ত রাজনীতিনিষিদ্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় দেয়াল লিখনের মাধ্যমে যেমন প্রতিবাদ গড়ে উঠেছিল, বর্তমানেও একইভাবে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। সকল ছাত্রসংগঠনকে নিজস্ব আদর্শ প্রকাশ্যে তুলে ধরে সুস্থ ধারার রাজনীতি করতে হবে।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, শিবির ও জামায়াতের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ছাত্রদল এই কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, আমরা চাই, সব ছাত্রসংগঠন প্রকাশ্য ও সুস্থ ধারার রাজনীতি করুক। গোপন রাজনৈতিক তৎপরতার কোনো স্থান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারে না।

ছাত্রদল নেতারা কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবিরের অতীত ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং সংগঠনটির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালেগুপ্তলেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ

শিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

আপডেট সময় ০৪:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬