ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত, কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন অলি আহমদ বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’ দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলায় ডন আটক জামায়াত কখনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না: রাষ্ট্রপতির প্রার্থীতা নিয়ে রাশেদ খান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখলেন দায়িত্ব অবহেলা, সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না জানালেন শিশির মনির ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট

জামায়াত-এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না: রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

এবার বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না। শরিয়া আইনের রাজনীতি করেও তারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেফতার করা। আসামি ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়েছে। বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ। আজকে আইনমন্ত্রীও বলেছেন ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত বিচার হবে।

তিনি আরও লেখেন, ‘এখন অনেকের দাবি প্রকাশ্যে ধর্ষণের শাস্তির আইন। হ্যাঁ, জনগণ চাইলে একটি রাষ্ট্রে সব হতে পারে। এমনকি শরিয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে। জামায়াতে ইসলামী ও এনসিপি কি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায়? চাইলে তারা বিবৃতি দিক বা সাংবাদিক সম্মেলন করে বলুক। এ বিষয়ে কনসেনসাসে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে সহজ হবে।

বিএনপির এই নেতা দাবি করেন, ‘কিন্তু তারাও প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না। কিন্তু সব দোষ বিএনপির!’ ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শরিয়া আইনের রাজনীতি করেও যারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায়, তারা ইসলামিক দল হতে পারেনা!’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত

জামায়াত-এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না: রাশেদ

আপডেট সময় ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬