ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

হাতেনাতে ধরা: পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনি, হিরো আলমের উপস্থিতিতে গণধোলাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১১৫১ বার পড়া হয়েছে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও বার ডান্সার ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভি রিয়াজকে কেন্দ্র করে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শনিবার (২১ জুন) রাতে রাজধানীর রামপুরার উলন রোডের একটি ভাড়া বাসায় দু’জনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন হিরো আলম। এর পরই রিয়ামনি ও অভিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা দু’জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—রক্তাক্ত অবস্থায় অভিকে টেনে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। এরপর রিয়ামনিকেও একইভাবে তোলা হয়। উপস্থিত জনতা ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকে।

ঘটনার পর হিরো আলম দাবি করেন, রিয়ামনির সঙ্গে তাঁর এখনো আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি। অথচ তিনি অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন এবং উল্টো হিরো আলমের নামে নারী নির্যাতনের ১২ লাখ টাকার মামলা করেছেন।

এর আগে একটি ভিডিওতে দেখা যায়, হিরো আলম রিয়ামনির বাসায় গেলে তাকে ধাক্কা ও গালমন্দ করেন রিয়ামনি। এমনকি কলারও ধরেন। পাল্টা লাইভে এসে রিয়ামনি হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ তোলেন—তিনি নাকি তাদের ফ্যামিলিতে গিয়ে অশান্তি করছেন।

হিরো আলমের অফিস স্টাফ জানান, বাসাটি হিরো আলমের ভাড়ায় নেয়া, এবং প্রতিবেশীরা অনেকদিন ধরেই অভিযোগ করছিলেন যে ওই বাসায় সন্দেহজনক চলাফেরা হচ্ছে।

এ ঘটনার জেরে হাতিরঝিল থানায় আটক রাখা হয় রিয়ামনি ও অভিকে। রোববার দুপুরে তাদের আদালতে তোলা হয়।

এদিকে, ম্যাক্স অভির স্ত্রী ইতিও অভিযোগ করেছেন যে, রিয়ামনির সঙ্গে অবৈধ সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙে গেছে। রিয়ামনি-অভির সম্পর্ক ঘিরে আগেও হিরো আলম সংবাদ সম্মেলন করেছিলেন। রিয়ামনির সঙ্গে তাঁর ডিভোর্স প্রক্রিয়া এখনো চলমান বলেও জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

হাতেনাতে ধরা: পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনি, হিরো আলমের উপস্থিতিতে গণধোলাই

আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫