ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

হিরো আলমকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার, জামিনে মুক্ত রিয়া মনি ও রিয়াজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১০৩৯ বার পড়া হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব হিরো আলমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি ও তার বন্ধু কামরুল ইসলাম রিয়াজ জামিন পেয়েছেন।

রবিবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মোস্তানছির বিল্লাহ আদালতে হাজির হয়ে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। শুনানির সময় বাদী হিরো আলম নিজেও আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনি ও তার বন্ধু রিয়াজকে গত ২১ জুন বিকেলে হাতিরঝিল থানাধীন একটি ভাড়া বাসায় আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি। তখন তিনি তাদের প্রশ্ন করলে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

হিরো আলমের অভিযোগ, এ সময় রিয়া মনি তাকে গালাগাল করেন এবং পরে রিয়া ও অপর এক পলাতক আসামি আবদুল্লাহ কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এরপর রিয়াজ তার গলায় চাপ দিয়ে হত্যার চেষ্টা চালান এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে নেন।

এ ঘটনায় পরদিন (২২ জুন) হিরো আলম নিজে বাদী হয়ে রিয়া মনি, রিয়াজ ও অপর এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

হিরো আলমকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার, জামিনে মুক্ত রিয়া মনি ও রিয়াজ

আপডেট সময় ০৭:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫