ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও দ্রুত কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী  অমিত ‘তদন্তের আওতায় আনা হোক মোদিকে’—ভোট চুরির অভিযোগ রাহুলের জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

বিএনপি-আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল: শায়েখে চরমোনাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

বিএনপি ও আওয়ামী লীগকে একসূত্রে গাঁথা দুটি রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (শায়েখে চরমোনাই)।

তিনি বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল। আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, এখন বিএনপি চাঁদাবাজি করছে। তাদের কাছে দেশ নিরাপদ নয়।”

রোববার (২২ জুন) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন দলটির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম।

শায়েখে চরমোনাই আরও বলেন, “বিএনপি-বিএনপির মধ্যেই প্রতিদিন মারামারি হচ্ছে। নিজের নেতা-কর্মীরাই নিরাপদ নয় সেখানে। তাহলে সাধারণ নাগরিকরা কীভাবে নিরাপদ থাকবে?”

তিনি আরও বলেন, “যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেয়, যারা জোর করে পক্ষে রায় এনে মেয়রের চেয়ারে বসে, তারা আইন-ন্যায় ও মানুষের সম্মান নষ্ট করে। বিচারপতি সিনহাকে যেমন আওয়ামী লীগ হুমকি দিয়েছিল, আজ বিএনপিও একইভাবে বিচারপতিকে হুমকি দিচ্ছে। তাহলে পার্থক্য কোথায়?”

তিনি উভয় দলকে প্রত্যাখ্যান করে ইসলামি শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

বিএনপি-আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল: শায়েখে চরমোনাই

আপডেট সময় ১১:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫