ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: সেই পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহকের কাছে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা এবার হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ মেসির বিদায়, রোমেরোকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার: চিফ হুইপ

মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষার্থীদের দাবিতে উত্তরা অবরোধ প্রত্যাহার, মুক্ত আইন ও শিক্ষা উপদেষ্টার প্রতিনিধিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে টানা ৯ ঘণ্টা ধরে চলা অবরোধ কর্মসূচি অবশেষে প্রত্যাহার করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। মঙ্গলবার (২২ জুলাই) রাত আটটার দিকে শিক্ষার্থীদের একটি ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার প্রতিশ্রুতির পর তারা অবরোধ তুলে নেন।

দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের ফলে মূলত আটকে পড়েন সরকারের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এর মধ্যে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

অবরোধ প্রত্যাহারের ঘোষণার পর এসব কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জানা গেছে, শিক্ষার্থীরা দুর্ঘটনার প্রকৃত তদন্ত, দোষীদের শাস্তি এবং ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন। বুধবার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে স্কুলের শিক্ষার্থীসহ অন্তত ৩১ জন নিহত হন। এই ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে উত্তরা এলাকাজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষার্থীদের দাবিতে উত্তরা অবরোধ প্রত্যাহার, মুক্ত আইন ও শিক্ষা উপদেষ্টার প্রতিনিধিরা

আপডেট সময় ০৮:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫