ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বাংলাদেশ পিপলস লীগের নিবন্ধনের নির্দেশ হাইকোর্টের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর মাধ্যমে এ বিষয়ে আগে জারি করা রুল নিষ্পত্তি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, নিবন্ধনের জন্য আবেদন করলেও ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে অস্বীকৃতি জানায় নির্বাচন কমিশন। পরে সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

রায়ের পর দলটির মহাসচিব জানান, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ পিপলস লীগ ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করেছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হলে একই বছর হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এখন তিন মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের এ নির্দেশের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ পিপলস লীগের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ পিপলস লীগের নিবন্ধনের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬