ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি ম্যাচ দিয়ে তার মতো কিংবদন্তির ক্যারিয়ারকে মূল্যায়ন করা অন্যায়: মেসির সমালোচকদের কড়া জবাব গাঙ্গুলির ইরান হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের অবসরের ইঙ্গিত দিলেন মার্টিনেজ স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবি রাহুলের ইয়ামালের ছবি লাগানো ড্রোনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা শিশু শিক্ষার্থীকে বলাৎকারের পর শিক্ষক মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি রেফারির ভুল, পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা মেস কক্ষে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেস কক্ষে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত উচ্ছ্বাস কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠী ও মেসের বাসিন্দাদের ভাষ্য, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি ম্যাচ দিয়ে তার মতো কিংবদন্তির ক্যারিয়ারকে মূল্যায়ন করা অন্যায়: মেসির সমালোচকদের কড়া জবাব গাঙ্গুলির

মেস কক্ষে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬