ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

আবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হলেও আবারও মুখোমুখি হতে পারে স্পেন ও আর্জেন্টিনা। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্বকাপের আগেই এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নানা কারণে সেটি আর মাঠে গড়ায়নি। এবার স্পেন বিশ্বকাপ জয়ের পর বিষয়টি আবারও সামনে এসেছে। আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালো দাবি করেছেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

ফিনালিসিমা হলো উয়েফা ইউরো এবং কনমেবল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার আন্তঃমহাদেশীয় লড়াই। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এরপরের আসরে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাসহ বিভিন্ন কারণে সেই আয়োজন বারবার পিছিয়ে যায়। এবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমনকি কাতার সরকার আয়োজক হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

তবে এখন পর্যন্ত উয়েফা বা কনমেবল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

 সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশ্বকাপ ফাইনালের পর খুব বেশি অপেক্ষা করতে হবে না। ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনার আরেকটি হাইভোল্টেজ লড়াই দেখার সুযোগ পেতে পারেন সমর্থকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

আবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা

আপডেট সময় ০২:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬