ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

১১ বছর পর মুক্তি পেলেন লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১১ বছর কারাবাসের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী। শুক্রবার (২২ আগস্ট) সকালে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে গত ৩১ জুলাই ফারাবীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ।

বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ২০২১ সালে হাইকোর্টে আপিল করেন ফারাবী। পরের বছর ৪ আগস্ট হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করে। এ প্রক্রিয়ায় ফারাবী জামিন আবেদন করেন এবং আদালতের কার্যতালিকায় ১৭৯ নম্বর ক্রমিকে মামলাটি আসে।

শুনানিতে ফারাবীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ৬ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। ২৮ জন সাক্ষীর জবানবন্দি শেষে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ফারাবী, যার প্রেক্ষিতে প্রায় ১১ বছর পর তিনি জামিনে মুক্তি পেলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

১১ বছর পর মুক্তি পেলেন লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী

আপডেট সময় ১২:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫