ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন চিড়িয়াখানা থেকে গবেষণাগারে ‘ডোনাল্ড ট্রাম্প’ বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গত ১০ বছরে জামায়াত দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

গত এক দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার তৈরি করা পরিবর্তনের পথকে কাজে লাগাতে চান তারা।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফখরুল বলেন, গত ১৫–১৬ বছর একটি “ভয়াবহ দানবীয় সরকার” দেশকে শাসন করেছে। নিজের লোক বসাতে গিয়ে তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।

দেশে ধর্মীয় পরিবেশ থাকলেও কেন সমাজে অন্যায়, দুর্নীতি ও অনৈতিকতার বিস্তার—সে প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম-উলামা থাকা সত্ত্বেও সমাজে এত পাপ ও অন্যায় কেন? একটি মসজিদ নির্মাণে আগ্রহ থাকলেও ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই উদ্যম দেখা যায় না।”

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো কার্যক্রম তারা দেখাতে না পারলেও এখন ‘পিআর-ভিত্তিক’ বক্তব্য দিয়ে সুর নরম করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়া ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গত ১০ বছরে জামায়াত দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫