ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

‘নারীদের শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না’-রাজশাহীতে ডাকসু ভিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইসলামী ছাত্রশিবিরকে পরিকল্পিতভাবে ‘দানব আকারে’ উপস্থাপন করা হয়েছিল। বিশেষ করে দেখানোর চেষ্টা করা হয় যে শিবিরের হাতে নারীরা অনিরাপদ, অথচ বাস্তবে শিবিরই নারীদের সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে সক্ষম—বলে দাবি করেন তিনি।

শনিবার সকালে রাজশাহী কলেজ মাঠে “ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ” অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজনটি করে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির।

সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। তার মতে, আবাসন সংকট থেকে শুরু করে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানে ছাত্র সংসদই মূল প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে—নারীরা নাকি শিবিরকে ভোট দেবেন না। কিন্তু বাস্তবতা উল্টো। জনগণ শিবিরকে তাদের “প্রিয়জন” হিসেবে গ্রহণ করেছে এবং সংগঠনটি আজ জাতির “আশা-আকাঙ্ক্ষার বাতিঘর” বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীনসহ আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

‘নারীদের শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না’-রাজশাহীতে ডাকসু ভিপি

আপডেট সময় ০৯:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫