ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী সীমান্তে সাপ-কুমির ছাড়ার খবর সঠিক নয়, দাবি বিক্রম মিশ্রির চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

গৌরনদীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে হামলা, ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা; দুই গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন:

  • লাখেরাজ কসবা এলাকার মিজান আকনের ছেলে, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫)
  • টরকীরচর এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে, পৌর ছাত্রদলের কর্মী শওকত হাওলাদার (৩৮)

মামলা বুধবার রাতে গৌরনদী পৌরসভার টরকীরচর এলাকার ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার দায়ের করেন। মামলায় চারজনকে আসামি এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আজিজুল ঢাকায় ব্যবসা করেন এবং গৌরনদীর টরকীরচর এলাকায় নির্মাণাধীন ভবনের তদারকি করতে আসেন। ২১ নভেম্বর তার বাড়িতে প্রবেশ করে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও তারা “মিষ্টি খাওয়ার” অজুহাতে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় ২২ নভেম্বর বেলা ১১টার দিকে হামলা চালানো হয়, যার ফলে ছালমা আক্তার ও আরও দুই নারী আহত হন।

গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে বালুর মাঠে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার

গৌরনদীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে হামলা, ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা; দুই গ্রেফতার

আপডেট সময় ০৮:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫