ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সৈয়দ এহসানুল হুদা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

নিজের রাজনৈতিক দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন সৈয়দ এহসানুল হুদা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশ্বাস রেখে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।
বিএনপিতে যোগ দিয়ে সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের চলমান ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শরিক হতে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই তিনি নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন। অতীতের মতো রাজপথের সংগ্রাম অব্যাহত রেখে ৩১ দফার আলোকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে চান বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সৈয়দ এহসানুল হুদা

আপডেট সময় ০৬:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫