ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ ‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো! আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি ‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ: আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

শরীয়তপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলেও তা দ্রুত সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায় এবং দফায় দফায় ধাওয়া–পাল্টাধাওয়া চলে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ ও আহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত আসছে……

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ: আহত ৪

আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫