ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান বাবা খুন, ভাই অপহৃত, মায়ের অনুপ্রেরণায় বিশ্বকাপে ইরাকের হুসেইন

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে একই কাতারে থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটি এককভাবে দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে দেশের সব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে দলটির মুখপাত্র হাসান আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
নিজের ফেসবুক পোস্টে হাসান আল মামুন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো ধরনের জোট বা আসন সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে আরও বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির চূড়ান্ত অবস্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা সংক্রান্ত আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে বলেও জানান তিনি।
এদিকে, দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ পৃথক এক ফেসবুক পোস্টে জানান, মাত্র দুই আসনেও বিএনপির সঙ্গে সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। দলটি এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল গণঅধিকার পরিষদ। সে কারণে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে ‘ভোটের জোট’ হতে পারে—এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই সম্ভাবনা পুরোপুরি নাকচ করল দলটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

আপডেট সময় ০৬:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫