ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল বিসিবির টাকা এসেছে ক্রিকেটারদের শ্রমে ঘামে: মেহেদী মিরাজ

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক তাৎপর্যপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ।

মূল বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইতিহাসের পর্যালোচনায় দেখা যায় যে- মানবসৃষ্ট কোনো তন্ত্র-মন্ত্র বা মতবাদ পৃথিবীতে প্রকৃত শান্তি ও নিরাপত্তা দিতে সক্ষম হয়নি। বরং বিভেদ, সাম্প্রদায়িকতা ও চরম বৈষম্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। বর্তমান বিশ্ব আজ এক গভীর নৈতিক ও অস্তিত্ব সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্বের ভিত্তিতে একটি ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গড়ে তোলা।

তিনি জোর দিয়ে বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্র কোনো মধ্যযুগীয় বা পশ্চাৎপদ ধারণা নয়; এটি একটি আধুনিক ও প্রগতিশীল মানবিক ব্যবস্থা। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবেন। এই ব্যবস্থায় ধর্মব্যবসা, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার কোনো সুযোগ থাকবে না।

প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকার ওপর আলোকপাত করে তিনি বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রে গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ। সংবাদকর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন, তবে সেই স্বাধীনতা হতে হবে সুসংহত নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাপূর্ণ। গুজব পরিহার ও তথ্যের সত্যতা যাচাই করাই হবে গণমাধ্যমের মূল আদর্শ। কাউকে ব্যক্তিগতভাবে হেয় না করে ন্যায়ের পক্ষে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি হেযবুত তওহীদের এই শান্তির বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও সুচিন্তিত মতামত প্রদান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

আপডেট সময় ০৮:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫