বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপির আবেদনমতে ১০টি রুটে স্পেশাল ট্রেন চালানো হবে এবং কিছু নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা এক দিনের জন্য স্থগিত থাকবে।
বিশেষ ট্রেন চলাচলের রুটগুলো হলো:
কক্সবাজার-ঢাকা-কক্সবাজার
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর
টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল
ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার
জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর)
পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়
খুলনা-ঢাকা-খুলনা
চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর
রাজশাহী-ঢাকা-রাজশাহী
যশোর-ঢাকা-যশোর
রেলওয়ে এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব লাভ করবে। বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প
সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো
রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা
নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা
মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি
অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান
তারেক রহমানের প্রত্যাবর্তন: ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ৭৪৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























