ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসির জন্য মাঠে জীবন দিতেও প্রস্তুত, বললেন মেদিনা অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে

মোদিকে লেখা চিঠিতে সম্পর্ক জোরদারের বার্তা প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের শীর্ষ নেতার এই শুভেচ্ছা বিনিময়কে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

গত শুক্রবার মোদিকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র উৎসব বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ঈদুল ফিতর মানবতার সহমর্মিতা, সংহতি ও সম্প্রীতির মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এই উৎসব ভাগাভাগি ও উদারতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে বলেও তিনি মন্তব্য করেন। তিনি কামনা করেন, এই পবিত্র উপলক্ষ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। এর পরিপ্রেক্ষিতেই পাল্টা শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–র প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে পাঠানো আরেকটি চিঠিতে তারেক রহমান বাংলাদেশ–ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সেখানে তিনি দুই দেশের ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ক, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক বাস্তবতার গুরুত্ব তুলে ধরেন।

চিঠিতে তিনি বলেন, পারস্পরিক মর্যাদা, সমতা, বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হলে উভয় দেশের সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি অভিন্ন স্বার্থে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

এছাড়া ভারতের ‘বিকশিত ভারত ২০৪৭’ রূপকল্পের কথাও উল্লেখ করে তারেক রহমান বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশের নেতৃত্বের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসির জন্য মাঠে জীবন দিতেও প্রস্তুত, বললেন মেদিনা

মোদিকে লেখা চিঠিতে সম্পর্ক জোরদারের বার্তা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬