ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও

বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের চলমান জ্বালানি সংকটসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব এসেছে সংসদে। এর পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতার আহ্বানের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, জাতীয় স্বার্থে যেকোনো বাস্তবসম্মত উদ্যোগে সরকার আলোচনায় প্রস্তুত।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে।

অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটকে কেন্দ্র করে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, সংকট সমাধানে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে জনআস্থার জায়গা তৈরি হবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

এ সময় তিনি জ্বালানি পরিস্থিতিকে গুরুতর সংকট হিসেবে উল্লেখ করেন এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

জবাবে প্রধানমন্ত্রী সংসদে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সব দলই একসঙ্গে কাজ করতে পারে। তিনি জানান, বিরোধী দলের প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখা হবে এবং বাস্তবায়নযোগ্য হলে তা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় ইস্যুতে আলোচনার পথ খোলা রাখা হবে এবং সংসদের ভেতরেই সমাধান খোঁজার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

অধিবেশনে বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

এদিকে অধিবেশনে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংসদের আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি সংসদকে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র হিসেবে শক্তিশালী করার ওপর জোর দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ

বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬