ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর

গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নাম ও লোগো ব্যবহার করে ছড়ানো একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে সতর্ক করে সাধারণ জনগণকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি সচেতনতামূলক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, “সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।”

সেনাবাহিনী তাদের পোস্টে জোর দিয়ে আরও বলে, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”

পোস্টের সঙ্গে সংযুক্ত ছিল সেই ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি, যাতে জনগণ বিভ্রান্ত না হয় সে উদ্দেশ্যে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর

আপডেট সময় ০১:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫