ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

রাঙ্গাবালীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৪৭৫ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে এসে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিরাজ খান।

জানা গেছে, পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের এই জেলে ট্রলারটি। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জেলে আল-আমিন নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শী জানান, রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন নদীতে পড়ে যান নিখোঁজ জেলে।

নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার পরপর তাৎক্ষণিক জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন।

এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোড়ালোভাবে উদ্ধার অভিযান করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

রাঙ্গাবালীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

আপডেট সময় ০৩:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫